The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে এনা বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১

বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, রাতে উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে এর চালকসহ তিনজন আহত হয়।

পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

Exit mobile version