The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে আইনশৃংখলা কমিটির সভায়  মাদক ও চুরি বন্ধের আহবান 

বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় মাদক, চুরি ও ফসলী জমির মাটি কাটা বন্ধ করতে আহবান করেছেন সদস্যরা।আজ সোমবার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,ওসি তদন্ত হাসান জামিল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: মাছুম, বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন ভুইয়া, অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, তাজুল ইসলাম, সারুয়ার আলম,শামিউল হক চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন স্থানের মাদক ব্যবসা বন্ধ,গরু চুরি, ঢাকা সিলেট মহাসড়কে শশুই থেকে সাতবর্গ টার্মিনাল পর্যন্ত ছিনতাই বন্ধ সহ মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
Exit mobile version