
এছাড়াও পৌর মেয়র মিসেস নায়ার কবির স্থানীয় সরকার নির্বাচনের কথা তুলে ধরে বলেন, দেশের সবকটি স্থানীয় সরকার নির্বাচনই অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে। মানুষজন এই মহামারী করোনা ভাইরাসের মাঝেও উৎসবের আমেজ নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন। আমরা আশাকারী আগামী ২৮ ফেব্র“য়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এজন্য আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গণ্যমাধ্যমগুলো অবাধ স্বাধীনতা ভোগ করছে। সেজন্য সাংবাদিকরা সমাজের সকল অসঙ্গতি নির্বিঘ্নে তুলে ধরছেন। সাংবাদিকরা সকল অসঙ্গতির পাশাপাশি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছে মানুষের কাছে। এতে করে দেশের মানুষ সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে। সেক্ষেত্রে সাংবাদিকরাও দেশের উন্নয়নের সমান অংশীদার।
তিনি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের ছোটভাই জেলা আওয়ামী লীগ নেতা হাজী মোঃ ফারুক মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।