
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা করার দায়ে দুইটি খাবার পানি উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলা শহরের নয়নপুর ও শিমরাইল কান্দি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ও ইমামা বানিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই’র কুমিল্লার ফিল্ড অফিসার ও পরিদর্শক জিয়াউল হক।