The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচির জনসংযোগ

news pic 29feb

ভার্চুয়াল প্রচারনার পাশাপাশি  আনুষ্ঠানিক ভাবে বিএনপির জনসংযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি সোমবার সকালে শহরের ষ্টেশন রোড, বৌ বাজার ও মৌড়াইল বিকেলে কাউতলী ও ষ্টেডিয়াম মার্কেট এলাকায় জনসংযোগ করেন। জনসংযোগ কালে তিনি উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করেন ও তাদের সমস্যার কথা শুনেন।

২০শে মার্চ অনুষ্ঠিত পৌর নির্বাচনে ধানের শীষে ভোট চান পাশাপাশি সকলের দোয়া এবং সমর্থন চান। জনসংযোগকালে তার সাথে ছিলেন জেলা বিএনপির নেতা জহিরুল ইসলাম লিটন, মো: সাদির, আশরাফুল করীম রিপন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুবদলনেতা মো: কাউছার, মো: নজীর, কামরুল, আবু জাহের, ছাত্রদলনেতা, অথৈ, মাসুদ, উমর প্রমুখ।

Exit mobile version