The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আতাউল্লার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

সদর উপজেলার বুধল ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এনসিপির প্রার্থী আতাউল্লার মাইকিং প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। আতাউল্লার দাবি, বুধল ইউনিয়নের ছাতিয়াইন এলাকার মোল্লাপাড়ায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজ এবং তার কর্মী জামাল পরিকল্পিতভাবে একটি বৈধ মাইকিং প্রচারণায় বাধা প্রদান করেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ ঘটনায় আতাউল্লা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
Exit mobile version