
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, হাজী মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আব্দুল খালেক বাবুল। সংগঠনের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, সদর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ কে এম মফিজুল হক ভূইয়া মামুন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া শিপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. কামরুজ্জামান অপু, বাঞ্ছারামপুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, আশুগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার, নাসিরনগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী, বিজয়নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুনির্মল সাহা, নবীনগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, আখাউড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, সদস্য মোঃ আলম, মাহমুদুর রহমান জগলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলিসহ জেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সভাশেষে মাসব্যাপী অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।