The voice of Brahmanbaria || Local news means the world is

বিএডিসি’র উদ্যোগে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএডিসি, ব্রাহ্মণাবড়িয়া জেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দিস্থ বিএডিসি কমপ্লেক্সে। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সিবিএর সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন। নির্বাহী প্রকৌশলী জনাব ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মুজিবুর রহমান, যুগ্ম পরিচালক (বীঃপ্রঃ) কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক (কঃগ্রোঃ) জনাবা মাহমুদা বেগম, সহকারী প্রকৌশলী বাবু রনী সাহা, সহঃ পরিচারক তাজ উদ্দিন চৌধুরী। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিবিএর সভাপতি ও কেন্দ্রীয় নেতা বাবু বারীন্দ্র নাথ ঘোষ। আরও বক্তব্য রাখেন জনাব আবু তৈয়ব, কামাল হোসেন, মনির হোসেন। কুরআন তেলাওয়াত করেন বিএডিসি মসজিদের ঈমাম মাসুম বিল্লাহ। আলোচনা সভায় প্রধান বক্তা বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সু-সংঘটিত হয়ে তার হাতকে শক্তিশালী করতে পারলেই দেশ যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে তেমনি বিএডিসিরও ব্যাপক উন্নতি হয়েছে। তাই বর্তমান সরকারকে ক্ষমতায় রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Exit mobile version