The voice of Brahmanbaria || Local news means the world is

বাহারাইনস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব গঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

বাহারাইনস্থ সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রবাসী বিএনপি কর্তৃক সদ্য অনুমোদন প্রাপ্ত বাহারাইনস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব গঠিত কমিটি এবং এর সভাপতি আইটি তাজুল ইসলামকে গত ৬ মে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়।

বাহারাইনের কারজাক্ষান হোটেলে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব গঠিত প্রবাসী জেলা কমিটির সহ সভাপতি মোঃ আবুল কালাম।

নব গঠিত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি হামিদ কাজী হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবী মিয়া, শাহজাহান মিয়া, ছাদেক মিয়া। বিশেষ বক্তার বক্তব্য রাখেন মোঃ আরিফ রানা।

আরও বক্তব্য রাখেন মোঃ ইব্রাহীম, মোঃ শাহ সোকানো, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, আবু ছালেক, মোঃ রুবেল প্রমুখ।

নব গঠিত কমিটির সভাপতি আইটি তাজুল তার বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী দলের সৈনিকদের সুসংগঠিত করার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বর্তমান ফ্যাসিষ্ট সরকারের পতনের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে প্রবাসের মাটি থেকে যা যা করণীয় তা করতে পিছ পা হবো না।

Exit mobile version