The voice of Brahmanbaria || Local news means the world is

বাসুদেব ইউনিয়ন ভেঙে আখাউড়ায় নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বিদ্যমান ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার বরিশল নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বাসুদেব ইউনিয়নবাসী।  শনিবার (৪ এপ্রিল) সকালে বাসুদেব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।
আবুল হাসেম আসাদ মাষ্টারের সভাপতিত্বে খোকন ভূইয়া, জয়নাল আবেদীন ও সুমন মোহাম্মদ রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, রঞ্জু চেয়ারম্যান, শাহ জামাল রানা, জসিম মাহমুদ, জাহাঙ্গীর মেম্বার, রুস্তম মেম্বার, আজিজ মেম্বার, জীবন খা,ইয়াসিন মেম্বার, হাজি মহিউদ্দিন মুক্তা, মামুন মেম্বার, শাহরিয়ার আলম, শাহিন মেম্বার, মিজানুর রহমান বাদলসহ বাসুদেব ইউনিয়নের ১৬ টি গ্রামের প্রতিনিধিগন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রায় দেড়শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙে ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ স্থানীয় জনগণের মতামত ছাড়াই নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে ইউনিয়নবাসী জন্মনিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত সনদপত্র সংশোধনসহ নানামুখী সমস্যার সম্মুখীন হবে। তারা আবেদনকারী কবির আহমেদ ভূঁইয়াকে জনস্বার্থে এই ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার আহবান জানান ।
তারা দাবি করেন, দীর্ঘদিনের ঐতিহ্য ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় বাসুদেব ইউনিয়নকে বিভক্ত না করে আগের অবস্থায় রাখাই এলাকাবাসীর প্রত্যাশা। এ সময় বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলে ভবিষ্যতে সড়ক ও রেলপথ অবরোধ এর মতো কঠোর কর্মসূচী দেয়া হবে।
Exit mobile version