
আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা রেহানা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন প্রমুখ।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ফিতা কেটে হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরী ও কম্পিউটার ল্যাব উদ্ধোধন করেন।