The voice of Brahmanbaria || Local news means the world is

‘বাণিজ্য সমৃদ্ধ করবে আখাউড়া-আগরতলা রেলপথ’

আখাউড়া-আগরতলা রেলপথ দু’দেশের বাণিজ্যিকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় রেলপথ পরিদর্শন করেন রীভা গাঙ্গুলী দাশ। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম প্রমুখ।

রীভা গাঙ্গুলী দাশ বলেন, রেললাইন তৈরি তো আর দু’দিনের কাজ না। এটা অনেক জটিল। নিরাপত্তার ব্যাপার আছে। আমাদের এবং বাংলাদেশ সরকারের কারিগরি দল বিষয়টি তদারকি করছে। আমি নিশ্চিত এটা একটা ভালো প্রজেক্ট হবে। এমনিতেই স্থলপথে অনেক মানুষ যাতায়াত করছে। ব্যবসাও ভালো চলছে।

এর আগে সকাল ১১টার দিকে হাইকমিশনার আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এরপর তিনি আগরতলার ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শনে যান।

Exit mobile version