The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুর থানা পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া সিজেএম মোঃ মনির কামাল

btআদালত প্রতিবেদক:: সন্ত্রাস, জঙ্গীবাদের কোন স্থান নেই। সন্ত্রাস, জঙ্গীবাদ ব্রাহ্মণবাড়িয়ায় আস্তানা যেন গড়তে না পারে সে দিকে সমাজের জনপ্রতিনিধি এমনকি আইন শৃংখলা বাহিনী কঠোর দৃষ্টি রাখতে হবে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া সিজেএম মোঃ মনির কামাল। তিনি গত বুধবার ২৭ জুলাই বাঞ্ছারামপুর থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিজেএম মোঃ মনির কামাল বলেন বাঞ্ছারামপুর দুর্গম এলাকা হাওয়ায় তারা সন্ত্রাস এবং জঙ্গীরা আস্তানা গড়ার সুযোগ নিতে পারে। সন্ধ্যান পাওয়া মাত্র তাদের কঠোর ভাবে দমন করতে হবে।

থানা পুলিশের উদ্দেশ্যে করে মনির কামাল বলেন,  আদালতের গ্রেফতারী পরোয়ানা, সমন এবং যে কোন প্রসেস দ্র“ত তামিল করে আদালতকে অবহিত করতে হবে। পরিদর্শনকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব, চীফ জুডিসিয়াল আদালতের নাজির সুমনসহ থানার অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version