The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুর উপজেলা যুবদল সভাপতি এমদাদুল হক সাঈদ এর সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার :: উপজেলা যুবদল এর আহবায়ক কমিটি গঠন

jubodalপ্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১২/০৫/২০১৬ইং রোজ বৃহস্পতিবার বেলা ৫.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আলী আজম এর ফুলবাড়িয়াস্থ বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক জনাব আলহাজ্ব মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল হক সাঈদের দায়িত্ব হতে সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার পূর্বক বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের কমিটি বাতিল করে মোঃ মজিবুর রহমান মজিব কে আহবায়ক এবং মোঃ আশেকুর রহমানকে সদস্য সচিব করে ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী আজমের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হাজি মিজানুর রহমান, মাঈনুল হোসেন চপল, মোঃ লোকমান হোসেন সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে উক্ত কমিটি কার্যকরি ভূমিকা রাখবে বলে সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version