
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে ধন মিয়া ও তার স্ত্রী মাদকের চালান নিয়ে সোনারামপুর এলাকা হয়ে কোথাও যাবেন-এমন খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল ভোরে সোনারামপুর এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে মাদকের চালানসহ স্ত্রীকে নিয়ে প্রাইভেটকারে করে ধন মিয়া সেখানে পৌঁছে র্যাবের উপস্থিতি টের পেয়ে যান। এ সময় ধন মিয়া র্যাবকে লক্ষ্য করে গুলি করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ধন মিয়া। এ সময় ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৭০০ পিস ইয়াবা, নগদ ৪৮ হাজার ৭০০ টাকা ও একটি পিস্তল জব্দ করা হয়। এ সময় তার স্ত্রী আরজিনা বেগমকে আটক করা হয়েছে।