The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে মুক্তার ঘরে সাড়ে ৫ হাজার ইয়াবা, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

বাঞ্ছারামপুরে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজনকে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

গ্রেফতার আমেনা মুক্তা (২৬) বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার বাহেছ মিয়ার স্ত্রী, একই এলাকার দুলাল মিয়ার ছেলে ফুল মিয়া(৩৮) ও ফুল মিয়ার স্ত্রী স্বপ্না আক্তার (২৫)।

ওসি নূরে আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপির মাছিমনগর এলাকার আমেনা মুক্তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে আমেনা মুক্তার বসত ঘর তল্লাশি করে সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতার ফুল মিয়া ও স্বপ্না আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version