The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন এলপিজি ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং অনুমোদনহীন ও অনিরাপদভাবে এলপিজি রিফিলিং ও বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে তিনটি ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিলিং ও বাজারজাত করার অপরাধে মো. তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর এবং মাতুর বাড়ির মোড়ে অভিযান পরিচালনা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান এবং সহকারী কমিশনার (ভূমি)রবিউল হাসান ভূঁইয়ার বাঞ্ছারামপুরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় তিনটি ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অনুমোদনহীন পদ্ধতিতে বিপজ্জনক ও অনিরাপদভাবে এলপিজি সিলিন্ডার রিফিলিং এবং বাজারজাত করার অভিযোগে মো. তাজুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং অনুমোদিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version