The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে বজ্রপাতে ৪জন নিহত

thunderডেস্ক ২৪:: বাঞ্ছারামপুরে পৃথক বজ্রপাতে জাহানারা বেগম (৪৮), শফিকুল ইসলাম (২৮), কবির হোসেন (৪০) ও শামছুল ইসলাম (৪০) নামে ৪জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, দুপুর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন সময়ে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে একই গ্রামের মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম নিহত হন। কানাইনগর গ্রামে নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুলতান মিয়ার ছেলে কবির হোসেন নিহত হন। এছাড়া ইছাপুর গ্রামের জোনাব আলীর ছেলে শামছুল ইসলাম জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন। ওসি আরও জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version