The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

বাঞ্ছারামপুর প্রতিনিধি : বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে নৌকার পানি সেঁচতে গিয়ে মেনু মিয়া নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মেনু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মেনু মিয়া (৩৫) মাছধরার নৌকা সেঁচতে গেলে বজ্রাঘাতের শিকার হন। পরে এলাকাবাসী তাকে নদী থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে এক সন্তানের জনক। মেনু মিয়া স্থানীয় জেলেদের কাছ থেকে পাইকারি মাছ ক্রয় করে সদরে বিক্রি করতেন।

মেনু মিয়ার চাচাতো ভাই নুরুল ইসলাম বলেন, আমার চাচাতো ভাই একজন সহজ সরল মানুষ ছিল। দুপুরে বৃষ্টির সময় তার মালিকের নৌকা সেঁচতে গিয়ে বজ্রপাতে মারা যায়। আমরা নদী থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Exit mobile version