
আটককৃতরা হলেন নিহতদের প্রতিবেশী সুমন ও সবুজ এবং তানজিনা আক্তার। আটক সবাই নিহতদের নিকট আত্মীয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম।
ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন নিহত জেকিয়ার শ্বশুর সুলতান মিয়া। তিনি বলেন, ‘আমার কলিজার টুকরা দুই নাতি এবং মেয়ের মতো জেকিয়াকে যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই।’
এর আগে বসতঘর থেকে প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার ও তাদের দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর-ছয়ানি দক্ষিণপাড়ায় ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্ত্রী ও দুই সন্তানের হত্যার খবরে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন সৌদি আরব প্রবাসী শাহ আলম।
নিহতরা হলেন সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার, তার ১৪ বছর বয়সি বড় ছেলে মাহিন ও ৭ বছর বয়সি ছোট ছেলে মহিন।