
আদালত সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি এর ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে বাইরে থেকে মো. রিয়াজ হোসেন ও নূর মোহাম্মদ মুঠোফোনের মাধ্যমে নকল সরবরাহ করেন পর্যবেক্ষক কে এম কায়সার এর নিকট। এ সময় এঁদের মুঠোফোন জব্দ করে নকল সরবরাহের বিষয়ের প্রমান পান উপজেলা সহকারি কমিশনার ভূমি। পরে তাদের আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন সহকারি কমিশনার (ভূমি)।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, কেন্দ্রের ভিতর প্রশ্নপত্র থেকে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্র ফাসের দায়ে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে বাঞ্ছারামপুর থানায় সোপর্দ করা হয়।