The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসমা বেগম (২৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। আসমা বেগম উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী।

উজানচর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাদিদ আল রহমান জনি বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ আছেন। পুলিশের তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ফ্লোরে গৃহবধূ লাশ দেখতে পায়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

Exit mobile version