The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দুর্গারামপুর-আসাদনগর সড়কে অবস্থিত মেসার্স এ কে এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম (৫৬) দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে রসিদবিহীনভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছিলেন।
তার সঙ্গে আরো কয়েকজন সহযোগী জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Exit mobile version