
আলোচনায় নারী ক্রীড়া সংস্থার অন্যতম সভানেত্রী আইনজীবী মৌসুমী বলেন,নারীর হ্মমতায়নে পুরুষকে ও এগিয়ে আসতে হবে।একজন আইনজীবী হিসেবে আমি নারীদের সার্বিক আইনী সহযোগিতা করবো।জেন্ডার ইকুয়ালিটির জন্য সামাজিক নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারীরা এগিয়ে যাবেই -কোনো বাঁধায় তাদেরকে দাবিয়ে রাখতে পারবেনা। ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান বলেন, আমি আশা করবো আমাদের বাঙ্গালিয়ানা ও সংস্কৃতিকে অহ্মুন্ন রেখে এগিয়ে যাক নারী।আমরা পুরুষরা সব সময় নারীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। উক্ত র্যালিতে সকল শ্রেণী ও পেশার নারী, স্কুল – কলেজের ছাত্রী, রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে অংশগ্রহণ করেন।