
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কসবায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কসবা উপজেলা বাউল দলের উদ্যোগে সৈয়দাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন জাহাঙ্গীর আলম ভূইয়ার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাউল দলের আহ্বায়ক মোঃ সাইজুদ্দিন সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও বিনাউটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার ভূইয়া, জেলা বাউল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আল আমিন ভূইয়া ও জাবেদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কসবা উপজেলা বাউল দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ, সদস্য সচিব আল আমিন ভূইয়াসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বলেন, বিগত সরকারের জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়ে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে।
বক্তারা মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত তাকে সুস্থ হয়ে দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসার তৌফিক দেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কসবা–আখাউড়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
এসময় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।