
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, গভঃ মডেল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, রবীন্দ্র সঙ্গীত সমন্বয় সম্মিলনি পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ অরুণাভ পোদ্দার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বশিরুল হক ভূইয়া বলেন, নবান্ন হল নতুন ধানের পিঠা তৈরীর একটি উৎসব। এই ঐতিহ্যকে আমরা হারাতে বসেছি। বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে নবান্ন উৎসব আমাদের ধরে রাখতে হবে।প্রেস রিলিজ