The voice of Brahmanbaria || Local news means the world is

বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ এ- ব্যাংকিং ব্যবসায়ী এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

56643বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ এ- ব্যাংকিং ব্যবসায়ী এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের জেলা আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ এন্ড ব্যাংকিং ব্যবসায়ী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল হক, প্রেস ক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ.এম বদরুদ্দোজা, রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহআলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আশিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব কাজী তানভীর।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মোঃ শফিকুর রহমান বলেন, মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের জন্য জাতীয় নীতিমালা আবশ্যক। রাজস্ব আদায়ে ব্যাপক ভূমিকা রয়েছে এ ব্যবসায়ীদের। আমাদের ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। নতুবা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে।প্রেস রিলিজ

Exit mobile version