
উক্ত সভায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী যথাযথভাবে পালনের সিদ্ধান্ত ও ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার ইউনিট কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটিতে সভাপতি সুমন দত্ত, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আব্দুল আউয়াল, সহ সভাপতি রেজাউল করিম ভূইয়া, মিজানুর রহমান, মীর মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুন নবী জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক মোঃ আল- মাসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া (অপু), দপ্তর সম্পাদক মোঃ এমরান হোসেন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, প্রচার সম্পাদক আলাউদ্দিন, আপ্যায়ন সম্পাদক বাকের মোশারফ, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির ভূইয়া, কার্যকরী সদস্য এস এম আলম, আমির হোসেন, জহিরুল ইসলাম, আবু সাঈদ, গোলাম মোস্তফা, ইদ্রিস মিয়াকে মনোনীত করা হয়।
৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টাগণ হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব সৈয়দ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, বস্তিউন্নয়ন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী (পানি) মোঃ আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পবিত্র ভূষণ পাল, আদায়কারী (বাজার শাখা) মোঃ মজিবুর রহমান, সহকারী কর আদায়কারী মোঃ তাজুল ইসলাম।