
তানজিম সাকিবের মতো একজন আনকোরা বোলার দাপটের সঙ্গে বল করলো। মেহেদী মিরাজের স্পিন খেলতেই পারলেন না তথাকথিত তারকারা- এই ব্যার্থতার দায় কে নেবে?
জিঞ্জার স্পোর্টস নামের অপর একটি চ্যানেল- ভারতীয় দলের গা ছাড়া আচরণের নিন্দা করেছে। তাদের বক্তব্য- ফাইনালে তো উঠেই গেছি- এই মানসিকতায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ এনে দিয়েছিলো। অবিনাশ আরিয়ান নামের এক ক্রিকেট সমালোচক বলেছেন- বাংলাদেশ আগেই ছিটকে গেছে এশিয়া কাপ থেকে। কিন্তু, ওদের মানসিকতার ছিটে ফোঁটা যদি ভারতীয়দের মধ্যে থাকতো! টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে- ইন্ডিয়াস বেঞ্চ স্ট্রেংথ ফেলস বাংলাদেশ টেস্ট। তাদের আরও একটি সাব হেড- হাউ বাংলাদেশ ইকড কাট আ সিক্স রান উইন ওভার ইন্ডিয়া। সংবাদ প্রতিদিন-এর শিরোনামে আক্ষেপ ঝড়ে পড়েছে – গিলের দুরন্ত শতরান, রুদ্ধশ্বাস ম্যাচে ভারত বধ বাংলাদেশের। আনন্দবাজার পত্রিকা তাদের খেলার পাতায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটি লিখেছেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার অশোক মালহত্র। লিখেছেন- এগারো বছর পরে হার, আর কবে দায়িত্ব নেবেন যাদবরা! আনন্দবাজার পত্রিকাতেই রোহিত শর্মার আঙ্গুরফল টক জাতীয় মন্তব্য বেরিয়েছে- তরুণদের পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিলাম। ওরা ব্যর্থ হলো। একটাই সান্ত্বনা – শুভমন গিলের সেঞ্চুরি।