The voice of Brahmanbaria || Local news means the world is

বাংলাদেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে—উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা,জেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করেছেন। রোববার সকালে ৭ টায় তিনি সদর উপজেলার উড়শীউড়াস্থ জেলা কারাগারে গিয়ে পৌছান। তিনি সেখানকার বন্দীদের সাথে কথা বলেন। তাদের খাবার,স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিও গুরুত্ব আরোপ করেন। এসময় বন্দীরা প্রাণখুলে তার সাথে কথা বলেন।এসময় জেল সুপার মো.নুরুন্নবী উপস্থিত ছিলেন।এরপর তিনি সুলতানপুর থেকে আখাউড়া পর্যন্ত হেলিপ্যাড সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।তিনি রাস্তার সবটুকু এলাকায় তিনি কাজের মান সহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।এসময় এলাকাবাসীর সাথে আলোচনায় তিনি বলেন,শেখ হাসিনার সরকার দেশে ব্যাপক উন্নয়ন কাজ পরিচালনা করছে।সারা বিশ্বের তাক লাগানোর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়নাধীন।তাই বাংলাদেশের উন্নয়নধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এসময় এলাকার বিমিষ্ট ব্যক্তিদের মধ্যে বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,মাহবুবুল শেখ,সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা।

Exit mobile version