The voice of Brahmanbaria || Local news means the world is

বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জন করেছে ::উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনি বর্ধিতকরণ কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রা, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

তিনি  রবিবার সকালে এ কাজের উদ্বোধর করেন । এ সময় তিনি বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তারই অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের যাত্রী ছাউনি বর্ধিতকরনের কাজ শুরু হল। পর্যায়ক্রমে এই স্টেশনের আরো উন্নয়ন করা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাজী মোঃ জামাল খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, স্টেশন মাষ্টার সোয়েব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version