
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলী আকবর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, উদীচি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী স্বপন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন বলেন, যারা ১৯৭১ সনের ১৪ ডিসেম্বরে বাংলার বুদ্ধিজীবিদের হত্যা করেছিল তারা চেয়েছিল বাংলাদেশকে পঙ্গু করে দিতে। কিন্তু তাদের স্বপ্ন সেদিন পূরণ হয়নি। তবে তারা থেমে থাকেনি। এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে বাংলাদেশের বিরুদ্ধে। তাদের প্রতি আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তারা যেন আমাদের দেশটাকে কোনরকম ক্ষতির মুখে নিতে না পারে। তিনি এ সময় বলেন, আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। কারণ তারাই তো একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাদেরকে দেশ সম্বন্ধে জানতে হবে।
পরে আলোচনা শেষে শিশু একাডেমি ও বৈশাখী শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)