
সোমবার দুপুরে হাসপতালটির চেয়ারম্যান হাসান ইমরান পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) এর কার্যালয়ে তার হাতে এ স্যালাইন ও ট্যাবলেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার আবু সাঈদ ও ডে-নাইট হাসপাতালের পরিচালক জিয়াউল হক।
বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) ডে-নাইট হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি বন্যার্তদের সাহায্যে সমাজের সকল সমার্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।