The voice of Brahmanbaria || Local news means the world is

বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে ছাত্রলীগ – এবাদুল করিম বুলবুল এমপি

মিঠু সূত্রধর পলাশ : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন হলো বাংলাদেশ ছাত্রলীগ। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্নকে বাস্তবায়ন করবে ছাত্রলীগ। তার জন্য ছাত্রলীগের প্রত্যেকটা কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করতে হবে,বঙ্গবন্ধুর পথ অনুসনরণ করতে হবে বললেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা ছাত্রলীগ আয়োজিত ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার বিচার এবং সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধানঅতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।

নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আবু সাঈদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান পলাশ,রবিউল হোসেন রুবেল, আওয়ামীলীগ নেতা সাইফুর রহামান সোহেল, আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ।

Exit mobile version