
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডঃ শাহানূর ইসলাম।
সভা পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌস। দিনের সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা যুবলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, এহসান উল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, মোহাম্মদ মোস্তাক আহম্মেদ ভূঞা, রাকিব আহমেদ সোহেল, দপ্তর সম্পাদক রিটন রায়, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, প্রচার সম্পাদক এ্যাডঃ এনামুল হক কাজল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ ও কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যুবলীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের অনেক আন্দোলনে যুবলীগের নেতা কর্মীদের বলিষ্ট ভূমিকা রয়েছে। তিনি অতিতের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা গঠনে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে জেলা যুবলীগের নেতৃবৃন্দকে নিজেদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।