
তিনি বৃহস্পতিবার সকালে তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস উদ্বুদ্ধ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আঞ্জুমারা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্জন শীর্ষক একক বক্তৃতা অনুুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, মাউশি’র সাবেক মহা পরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন, শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ার হোসেন পত্নী আশেয়া আনোয়ারসহ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা, শিক্ষার্থী।