The voice of Brahmanbaria || Local news means the world is

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরাইলে ৭০ জন ভূমিহীনকে ভূমি প্রদান

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার র্কাযালয়ে ৭০ জন ভূমিহীন লোকের হাতে সরকারি ভূমি প্রাপ্তির কাগজপত্র তুলে দিয়েছেন ।

নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এ দেশে কেউ গৃহহীন থাকবে । তাই মুজিব বর্ষে অসহায় ভূমিহীনদের মাঝে কাগজ ও জায়গা বুঝিয়ে দিয়েছি। চাষাবাদের পাশাপাশি তারা গৃহ নির্মাণও করতে পারবে। আমরা আজ ভূমি প্রদানের শুভ সূচনা করলাম।

Exit mobile version