The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলার মেডিকেল শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

file

ব্রাহ্মণবাড়িয়া জেলার মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ”ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল স্টুডেন্টস এন্ড ডক্টরস ফোরাম” এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।

গত ১৪ ই আগস্ট সাদেকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং সাদেকপুর ইউনিয়ন হাই স্কুলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ক্যাম্পেইনে সাদেকপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছায়েদুর রহমান এবং মাদ্রাসার সভাপতি ও সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত ছিলেন  ।

Exit mobile version