The voice of Brahmanbaria || Local news means the world is

ফেব্রুয়ারীতেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের তালিকায়॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ফেব্রুয়ারী মাসেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তুরভূক্তি হবে। আর মধ্যম আয়ের দেশ হিসেবে অন্তরভূক্তির জন্য যে সুযোগ গুলোর প্রয়োজন ছিল। ইতিমধ্যে সেই সুযোগ গুলো পূরণ হয়ে গেছে।

তিনি আরো বলেন, নারীরা এখন আর ঘরে বসে থাকে। নারীরা দেশকে এগিয়ে নিতে সমাজের সব ক্ষেত্রে অবদান রাখছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর ট্রেনিং সেন্টারের হল রুমে জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এই ভাতা প্রদান অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভিন, নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নূরুন নাহার হেনা, জাতীয় মহিলা সংস্থার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেয়ারম্যান ফরিদা নাজমিন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আশুগঞ্জে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা তুলে দেন।

Exit mobile version