
শনিবার বিকেলে স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম, পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভা মেয়র মিসেস নায়ার কবীর,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাড. ইউসুফ কবীর ফারুক -এর সভাপতিত্বে ও কার্যকরী কমিটির মোঃ এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন লীগ আয়োজন কমিটির আহবায়ক মনিরুল আলম। সকলকে ধন্যবাদ জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী। জেলা প্রশাসক আন্তরিকভাবে ক্রীড়াবিদদের সঙ্গে মিলিত হয়ে সকলকে অভিনন্দন জানান। এদিকে উদ্বোধনী খেলা শুরুর প্রাক্কাল্যে সম্প্রতি প্রয়াত জাতীয় দলের ও মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক কৃতি ফুটবলার আহসান উল্লাহ মন্টুর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উদ্বোধনী ম্যাচে সরাইল ফুটবল একাডেমি ১-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া সদর ফুটবল একাডেমিকে পরাজিত করে জয়ী হয়। জয়সূচক গোলটি করেছে মনির। খেলায় রেফারী ছিলেন সোহরাব জালালী সহযোগিতা করেন আবু মুসা খসরু, শাহীন মোল্লা। দ্বিতীয় বিভাগ লীগ খেলায় মোট ১০ টি ফুটবল দল অংশগ্রহণ করছে।