The voice of Brahmanbaria || Local news means the world is

প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে লায়ন ফিরোজুর রহমান ওলিও’র ৩ লাখ টাকা প্রদান

lionলায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে প্রেস ক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দায়িত্ব পালনে এখানকার সাংবাদিকদের সুনাম আছে। তিনি বলেন, সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্যবদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি এ ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

গত রবিবার দুপুরে প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে ৩ লাখ টাকার চেক প্রদান কালে তিনি একথা বলেন। স্থানীয় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখা অফিসে চেক প্রদানকালে ছিলেন প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ মিজানুর রেজা, সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি, আহবায়ক কমিটির সদস্য আল আমীন শাহীন, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ খান বিটু, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার শাখা ব্যবস্থাপক আব্দুল কাইয়ূম খাদেম, সমাজসেবক শাহজাহান খান, সোহরাব খান প্রমুখ।

প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে লায়ন ফিরোজুর রহমান ওলিও’র ৩ লাখ টাকা প্রদান প্রেস বিজ্ঞপ্তি  
Exit mobile version