
নাসিরনগরে সর্বোচ্চ ১০টি বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয় হল নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ জন,কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ জন, সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ জন,চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ জন, চাতলপাড় পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরপুর লাহাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬ জন,লালুয়ারটুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬ জন, নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ জন,নাসিরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ জন,আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ জন, দাতঁমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ জন।
এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার বলেন, ২০১৬ সালের সমাপনী(পিএসসি) পরিক্ষার ফলাফলের ভিত্তিতে ১৫৩ জন বৃত্তি পেয়েছে। গতবারের তুলনায় এ বছর ফলাফল অনেক ভাল। তবে এ ফলাফলে আমি সস্তুষ্ট নয়। শিক্ষকদের আরো ভাল ফলাফলের জন্য পরামর্শ দেয়া হয়েছে।