The voice of Brahmanbaria || Local news means the world is

প্রাথমিকে এমসিকিউ থাকবে না

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকেই বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর বদলে সব প্রশ্নই হবে যোগ্যতাভিত্তিক। প্রাথমিকে এই যোগ্যতাভিত্তিক প্রশ্নকেই বলা হয় কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ।
আজ মঙ্গলবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে গতকাল সোমবার একাডেমি একটি আদেশও জারি করেছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি সূত্রে জানা গেছে, খুব শিগগির নতুন নিয়মে প্রশ্নপত্রের কাঠামো চূড়ান্ত করে একাডেমির ওয়েবসাইটে দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেয়া হবে।

গত ১৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করে আদেশ জারি করেছিল প্রাথমিক শিক্ষা একাডেমি। দেড় মাসের মধ্যে আবার নতুন সিদ্ধান্ত নেয়া হলো।

Exit mobile version