
উদ্বোধক মোহাম্মদ আরজু বলেন আবৃত্তি একটি শিল্প মাধ্যম। কীভাবে প্রমিত উচ্চারণে সুন্দরভাবে কথা বলতে হয় তা আবৃত্তিশিল্পীদের মাধ্যমেই প্রকাশ করা যায়। তিনি আরো বলেন বাংলা ভাষায় যেভাবে কথা বলা যায় তা পৃথিবীর আর কোন ভাষায় এত সহজভাবে কথা বলা যায় না। ভাষার জন্য বাঙালি জাতি প্রাণ দিয়েছেন। আমরা এ ভাষা রক্তের বিনিময়ে পেয়েছি। এ ভাষাকে মর্যাদা করতে হবে।
আগামী শুক্রবার সকাল ৯টায় কর্মশালার প্রথম ক্লাসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোহাম্মদ মনির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবর্তক আবৃত্তি সংসদের সদস্য রফিকুল ইসলাম নয়ন, এসএম সোহেল, গোলাপ রানা, ইবনে মনির হোসেন, রিমা, রিতু, পোষন, সানজিদা, বিউটি, জেসমিন, মোফাজ্জল, ত্বকি, সুমাইয়া, নারী নেত্রী খালেদা মুন্নিসহ আরো অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবর্তক আবৃত্তি সংসদের সম্পাদক সোহেল আহাদ।প্রেস রিলিজ