The voice of Brahmanbaria || Local news means the world is

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে:: র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি

mayor nayarপ্রেস বিজ্ঞপ্তি ::গতকাল শনিবার বিকালে পৌর এলাকার পুনিয়াউট নাগরবাড়ি বালুর মাঠে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মুরাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নায়ার কবীর, অ্যাডঃ আবু তাহের, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, অ্যাডঃ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ সৈয়দ আব্দুল কবির তপন। স্বাগত বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান। এ সময় বক্তব্য রাখেন জাতীয় বীর মরহুম আব্দুল কুদ্দুস মাখনের ছেলে তারেক মোহাম্মদ আলী মাখন (বাঘা), হাজী জুরু মিয়া, শাহ মোঃ কামাল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, বকুল ভান্ডারী, অ্যাডঃ শাহ পরাণ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রুমেল আল ফয়সাল ও রনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, সাবেক মেম্বার আবু হোসেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডঃ শাহনূর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,  যুবলীগ নেতা সৈয়দ আশেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবেদুর রহমান দেওয়ান, মনিরুল ইসলাম অপু, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নায়ার কবীরের পক্ষে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।

Exit mobile version