
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরিফ, জেলা তাঁতীলীগের সভাপতি আসাদুজ্জামান খান, জেলা যুব মহিলালীগের সভাপতি রাবেয়া আক্তার রাখি, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, নাসিরনগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পীর ফয়জুল কবির, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মফিজুল হক ভূইয়া মামুন, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল আলম খান বেদন, আখাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. কামরুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তৌছির, এড. আরিফুর রহমান আরিফ, মোঃ কাউছার মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, নাসিরনগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পীর ফয়জুল কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।