The voice of Brahmanbaria || Local news means the world is

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জলে, স্হলে ও অন্তরীক্ষে জয় লাভ করেছে::মোকতাদির চৌধুরী এমপি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রার পথে হাঁটছে সে পথ যেন নিস্তব্ধ না হয়। তাই আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের এ মোনেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত একটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ২ কোটি ৭৮ লক্ষ টাকা  ব্যয়ে ৪ তলা   “এ. মোনেম কলেজ”, ৮১.২৯ লক্ষ টাকা   ব্যয়ে  ২ তলা “বিজেশ্বর সরকারি  প্রাথমিক বিদ্যালয়” ও ৭৯.৩৮ লক্ষ ব্যয়ে ২ তলা  “বিজেশ্বর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর শুভ উদ্বোধন করেন ।
মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জলে, স্হলে ও অন্তরীক্ষে জয় লাভ করেছে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, সরকার আপনাদের ১২৩% বেতন বাড়িয়েছে, নতুন ভবন দিয়েছে। এর বিনিময়ে আমরা আপনাদের ভোট চাই না, আমরা চাই বিদ্যালয়ের ভাল ফলাফল।
রামরাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল মিয়া, এ মোনেম মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ.এস.এম. মাইনউদ্দিন মোনেম।

Exit mobile version