The voice of Brahmanbaria || Local news means the world is

পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় অপুকে অভিনন্দন

বিনা প্রতিদ্বন্ধীতায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় এডভোকেট কামরুজ্জামান অপুকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াটুয়েন্টিফোরডটকম পরিবার। এক অভিনন্দন বার্তায় ব্রাহ্মণবাড়িয়াটুয়েন্টিফোরডটকম এর প্রকাশক সারোয়ার জাহান দিপু ও সম্পাদক আলী আসিফ গালিব তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা দিপুর সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করেন। নতুন দ্বায়িত্ব সুচারুভাবে পালনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখবে অপু এমনটাই প্রত্যাশা তাদের। এর আগে অপু পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়কের দ্বায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, রবিবার বিকেলে বঙ্গবন্ধু স্কয়ারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবুর উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

Exit mobile version