The voice of Brahmanbaria || Local news means the world is

পৌর সম্পদ রক্ষায় পৌর পরিষদকে বলিষ্ঠভাবে কাজ করতে হবে –পৌর মেয়র নায়ার কবীর

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে এবং পৌর সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, হোসনে আরা বেগম, সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌর সম্পদ রক্ষায় পৌর পরিষদকে বলিষ্ঠভাবে কাজ করতে হবে। পাশাপাশি পৌর নাগরিকদের সেবার মান বৃদ্ধিতে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।

Exit mobile version