The voice of Brahmanbaria || Local news means the world is

পৌর মেয়র নায়ার কবীর ও কাউন্সিলদের আমন্ত্রণে পৌর ভবনে মোকতাদির চৌধুরী এমপি ও প্রফেসর ফাহিমা খাতুন

m Chowdhuryগতকাল শুক্রবার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের অনুষ্ঠান শেষে পৌরসভার নব নির্বাচিত মেয়র নায়ার কবীর ও পৌর কাউন্সিলদের আমন্ত্রণে পৌর ভবন কার্যালয়ে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

এ সময় পৌর পরিষদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে নবাগত পৌর মেয়র নায়ার কবীর ও কাউন্সিলরবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব মোঃ ইসহাক ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলুসহ নব নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ।প্রেস রিলিজ

Exit mobile version